দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গর্ভবতী মায়েদের পুষ্টি ও প্রসবপূর্ব সেবা সম্পর্কে সচেতন করতে বরিশালের বাবুগঞ্জে দুই দিনব্যাপী ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন’ শুরু করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের শিকদার বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান ফারুক আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী ও জহির উদ্দিন আহমেদ, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসিরসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা গর্ভবতী মায়েদের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ ‘ফুলকেয়ার’ নামের মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টের ১৫টি প্যাকেট বিতরণ করেন।
এসএমসি জানিয়েছে, ক্যাম্পেইন সফল করতে প্রতিষ্ঠানটির প্রায় ২২ হাজার বু-স্টার, গ্রীন স্টার ও গোল্ড স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং নেটওয়ার্কের বাইরের সেবাদানকারীরা গর্ভবতী নারীদের গর্ভকালীন পুষ্টি, পরিচর্যা ও নিয়মিত প্রসবপূর্ব সেবা নেওয়ার বিষয়ে পরামর্শ দিচ্ছেন। একইসঙ্গে তাদের মধ্যে ‘ফুলকেয়ার’ বিতরণ করা হচ্ছে।
এ ছাড়া দেশের ১৬১টি উপজেলায় এসএমসির কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচির আওতায় গর্ভকালীন ও নিয়মিত প্রসবপূর্ব সেবা গ্রহণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে ফারুক আহমেদ বলেন, সুস্থ প্রজন্ম গড়ে তোলার ভিত্তি তৈরি হয় একজন সুস্থ মায়ের মাধ্যমে। মাতৃস্বাস্থ্য ও শিশুপুষ্টিতে বিনিয়োগের মাধ্যমে শুধু মায়ের স্বাস্থ্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতাও নিশ্চিত করা সম্ভব।
সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব সেবার আওতায় আনা এবং সঠিক পুষ্টি সম্পর্কে সচেতন করাই তাদের অন্যতম লক্ষ্য।
জহির উদ্দিন আহমেদ বলেন, মাতৃপুষ্টির ঘাটতি মোকাবিলায় সচেতনতার পাশাপাশি গর্ভবতী নারীদের জন্য মানসম্মত পুষ্টি নিশ্চিত করা এবং তা সহজলভ্য ও সাশ্রয়ী করা প্রয়োজন।
তছলিম উদ্দিন খান বলেন, বাংলাদেশে সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি বছর প্রায় চার হাজার মা মারা যান, যার বড় একটি অংশ প্রতিরোধযোগ্য। গর্ভকালীন চারবার প্রসবপূর্ব সেবা নেওয়ার হার ৪৭ শতাংশ থেকে কমে বর্তমানে ৪১ শতাংশে নেমে এসেছে বলেও জানান তিনি।
সায়েফ নাসির বলেন, শক্তিশালী বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ফার্মেসি ও সেবাকেন্দ্রে পুষ্টি পণ্য পৌঁছে দেওয়ার কাজ করছে এসএমসি।
এসএমসি জানায়, পাঁচ দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি দেশের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করছে। গর্ভকালীন পরিচর্যার সঙ্গে পুষ্টির সমন্বয়, প্রসবপূর্ব সেবা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।
যে আই